EIIN- 106015
01309106015
phs106015@gmail.com
EIIN- 106015
01309106015
phs106015@gmail.com
প্রচ্ছদ / সভাপতির বানী
পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত পাঁচকিত্তা নামক স্থানে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় 'পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়'। মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষার আলো প্রসারে একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজনস্বীকৃত। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে অদ্যবধি এই বিদ্যাপীঠ অত্র অঞ্চলের মানুষের মাঝে আধুনিক ও গুণগত শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একটি জাতির মূল ভিত্তি হলো শিক্ষা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের শিক্ষার্থীরা যেন দেশ ও দশের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের একদল সুদক্ষ, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষক-মন্ডলীর অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ সাফল্যের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
বর্তমান একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় আবদ্ধ থাকলে চলবে না; বরং নৈতিকতা, মূল্যবোধ, প্রযুক্তিজ্ঞান ও সহশিক্ষামূলক কার্যক্রমেও পারদর্শী হতে হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) সর্বদা শিক্ষার মান উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর।
এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি, সুনাম ও অগ্রযাত্রায় আমি সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষকবৃন্দ, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় 'পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়' একদিন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে।
আমি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ শামসুজ্জামান
সভাপতি, ম্যানেজিং কমিটি
পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়
পাঁচকিত্তা, মুরাদনগর, কুমিল্লা।